Special News Special Reports State

আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ওই রাতে নির্যাতিতার ফোন কার হাতে যায়? আদালতে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ : আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় ঘটনা পরবর্তী ২০০টি ফুটেজে নজর তদন্তকারীদের। শিয়ালদহ আদালতে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় ঘটনা পরবর্তী ২০০টি ফুটেজে নজর তদন্তকারীদের। শিয়ালদহ আদালতে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

ওই রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে, আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে নতুন করে ১২ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে আদালতে নির্যাতিতার পরিবারের তরফে তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুলে খাম বন্ধ অবস্থায় তাদের নিজস্ব বক্তব্য পেশ করা হয়েছে।

তাতে নির্যাতিতার মৃত‍্যুর পরও তাঁর ফোন কেউ বা কারা ব্যবহার করেছেন বলে আদালতে তথ‍্য ও প্রমাণ দিয়ে সওয়াল করেছেন তাদের আইনজীবী।

আদালতে জমা দেওয়া তথ্যে নির্যাতিতার পরিবার দাবি করেছে, নির্যাতিতার মৃত্যুর পর অর্থাৎ ঘটনার পরে তাঁর মোবাইল থেকে হোয়াটস অ্যাপ ব‍্যবহার হয়েছে।

প্রমাণ হিসেবে তারা আদালতে দেখিয়েছেন, মৃত্যুর পর হোয়াটস অ‍্যাপ গ্রুপ থেকে লেফট বা বেরিয়ে গিয়েছেন নির্যাতিতা। অর্থাৎ মৃত্যুর পর কেউ বা কারা নির্যাতিতার ফোন ব‍্যবহার করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *