Special News Special Reports State

‘দাগি’ নয়, এমন শিক্ষকদের তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দিল রাজ্য সরকার

0
(0)

খবর লাইভ : ‘দাগি’ নয়, এমন শিক্ষকদের তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দিয়ে দিল রাজ্য সরকার। নতুন করে তৈরি করা হল ১৫ হাজার ৪০৩ জন শিক্ষকের নামের তালিকা। সেই নতুন তালিকা ইতিমধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রের খবর। নতুন তালিকার ভিত্তিতেই আগামী দিনে আইনি কার্যকলাপ এগোনোর কথা ভাবা হচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি ‘যোগ্য’দের তালিকা অবশেষে চূড়ান্ত করল রাজ্য সরকার?

২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ১৯ হাজার (১৮,৪১৮)। এঁদের মধ্যে যাঁরা ‘দাগি’, তাঁদের বাদ দিয়ে ১৭ হাজার ২০৬ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা তৈরি করা হয়। গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এই ১৭ হাজার ২০৬ জনকে ‘দাগি নন’ বলে চিহ্নিত করা হয়। তাঁদের আপাতত স্কুলে যেতে দেওয়ার আর্জি জানায় পর্ষদ। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল, ‘অযোগ্য নন’ এমন শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সমস্যার কথা ভেবে এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে চলতি বছরের মধ্যেই নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে রাজ্যকে।

কিন্তু ১৭,২০৬ জনের মধ্যেও কিছু শিক্ষক-শিক্ষিকাকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের ওএমআর শিট বা উত্তরপত্র-সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে পর্ষদ। ফলে আরও ১৮০৩ জনকে বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *