National Special News Special Reports

সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ

0
(0)

খবর লাইভ : পহেলগাঁও হামলায় পাক মদতের বিষয়টি জোরালো হতেই বাতাসে যুদ্ধের গন্ধ! বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিতে কি পালটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে?

বুধবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পহেলাগাঁও এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা জানান সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তাঁর সঙ্গে ছিলেন পদাতিক, বিমান এবং নৌবাহিনীর প্রধানরাও। উল্লেখ্য, পহেলগাঁও হত্যাকাণ্ডে মৃত্যু হয়েছে নৌবাহিনীর এক আধিকারিকেরও। বর্তমানে গোটা দেশে শোকের আবহাওয়ার মধ্যেই বদলার ধিকিধিকি আগুন । এই অবস্থায় প্রাথমিক ভাবে গোটা উপত্যকায় জঙ্গিদের খোঁজে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সেনা-পুলিশ যৌথ ভাবে অভিযান চালাচ্ছে। এইসঙ্গে নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা বাড়িয়ে কড়া নজরদারি শুরু হয়েছে। এমন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সেনাকর্তাদের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জালে চার জঙ্গি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *