Special News Special Reports State

ফের শিরোনামে হেয়ার স্ট্রিট থানা,৬০ জন তৃণমূল বিধায়কের নামে এফআইআর বিজেপির

0
(0)

খবর লাইভ : বিধানসভাকাণ্ডে ফের শিরোনামে হেয়ার স্ট্রিট থানা। তৃণমূলের পাল্টা বিজেপির এবফআইআর।  এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘চোর’ বলার অভিযোগে।
তাদের  বিরুদ্ধে ‘অবমাননাকর এবং কুৎসিত’ মন্তব্যের অভিযোগে মোট ৬০ জন তৃণমূল বিধায়ককে চিহ্নিত করা হয়েছে অভিযোগপত্রে।
অভিযুক্ত তৃণমূল বিধায়কদের তালিকায় সুজিত বসু, বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, বিপ্লব রায়চৌধুরী, মন্টুরাম পাখিরার মতো মন্ত্রীদের নামও রয়েছে।
মঙ্গলবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং কোচবিহার জেলার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় দু’টি পৃথক অভিযোগ দায়ের করেন হেয়ার স্ট্রিট থানায়। তবে দুই অভিযোগের বয়ানই এক।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে সেই অভিযোগপত্র পোস্ট করে লিখেছেন, ‘আমি এই সব অপরাধীকে জানিয়ে দিতে চাই, এক দিন এই অসম্মানজনক আচরণের জন্য আপনাদের সকলকে শাস্তি পেতে হবে। শুধু কিছু দিনের অপেক্ষা।
প্রসঙ্গত, গত বুধবার শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সভার দিনে বিধানসভার ভিতরে ও বাইরে মমতার নেতৃত্বে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়কেরা। দিনের অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী মমতা যোগ দেন বিধানসভা চত্বরে অম্বেডকর মূর্তির নীচে তৃণমূল পরিষদীয় দলের ধর্না কর্মসূচিতে।
সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মোদি-শাহকে ‘চোর’ বলে স্লোগান দেওয়া হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *