games International Special News Special Reports

কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভকে জঙ্গি তকমা দিয়ে দিল রাশিয়া

0
(0)

খবর লাইভ : কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভকে জঙ্গি তকমা দিয়ে দিল রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকার। এমনিতে কাসপারভ শুরু থেকেই পুতিনের তীব্র সমালোচক। রাশিয়ায় গণতন্ত্র ফেরানোর আন্দোলনও করেন। ইউক্রেনে যে ভাবে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, সেটা নিয়েও সরব হয়েছেন। সেই কারণেই হয়তো এই মাসুল গুনতে হল।

যদিও কাসপারভ নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করেন। এর আগে ২০২২ সালে রাশিয়ার বিচারমন্ত্রক কাসপারভকে ‘বিদেশি এজেন্টদের’ তালিকায় যুক্ত করেছে। এ বার কাসপারভকেও জঙ্গি তকমা দেওয়া হল। মনে করা হচ্ছে রাশিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এর পরে প্রাক্তন দাবা বিশ্বচ্যাম্পিয়ন কাসপারভের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিতে পারে।

আরও পড়ুনঃ টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম ক্রিকেটার হিসাবে ১০০০ রান পার করলেন যশস্বী
কাসপারভের জন্ম বাকুতে যখন তা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। যখন তিনি ১৯৮৫ সালে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হন, তাঁর বয়স ছিল ২২। কনিষ্ঠতম হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের সিংহাসনে বসেছিলেন। ১৯৮৪ থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি বিশ্বের এক নম্বর ছিলেন। রেকর্ড ২৫৫ মাস।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *