খবর লাইভ : স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের (ডিআই) কাছে চিঠি। সেই চিঠিতে বলা হয়েছে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা।চিঠিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।
স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের (ডিআই) কাছে চিঠি। সেই চিঠিতে বলা হয়েছে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা।চিঠিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।
যে চাকরিহারা শিক্ষকদের এসএসসি পরীক্ষার সময় ওএমআর শিটে ‘সমস্যা’ ছিল, তাঁদের একটি তালিকা তৈরি হবে। তা ছাড়া ‘সম্পূর্ণ অযোগ্যদের’ নামের তালিকা তৈরি হবে। এই তিন ভাগে ভাগ করে তালিকা যাবে শিক্ষা দফতরের কাছে। এসএসসি সূত্রে এমনটাই খবর।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানাল, তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে। তবে সেই তালিকা তিনটি ফেজ়-এ (পর্যায়ে) পাঠানো হবে।




