Special News Special Reports State

এসএসসির বিবৃতিতে সন্তুষ্ট হননি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা, আচার্য সদনের ভিতরে আটকে এসএসসি চেয়ারম্যান

0
(0)

খবর লাইভ : আচার্য সদনের ভিতরে আটকে এসএসসি চেয়ারম্যান, বাইরে রাত জেগে পাহারা শিক্ষকদের! সকালে চা নিয়ে প্রবেশে ‘বাধা’
কথা ছিল সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে (এসএসসি)। কিন্তু তা হয়নি। সোমবার বেশি রাতে একটি বিবৃতি দেয় কমিশন। সেখানেও তালিকার বিষয়ে কিছু উল্লেখ ছিল না। এই অবস্থায় দাবিপূরণ না-হওয়া পর্যন্ত এসএসসি ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।

সোমবার বেশি রাতের দিকে এসএসসির বিবৃতিতে সন্তুষ্ট হননি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ঘেরাও করে রেখেছেন এসএসি ভবন (আচার্য সদন)। তাঁদের আন্দোলনে পাশে দাঁড়াতে এসেছেন অনিকেত মাহাতো-সহ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরাও। মঙ্গলবার সকালে আচার্য সদনের ভিতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “বর্তমানে এই আন্দোলনে শুধু শিক্ষকেরা নেই। বাইরে থেকে আসা বহু আন্দোলনকারীরাও এর সঙ্গে যুক্ত হয়েছেন।”

যোগ্যদের তালিকা প্রকাশ করা না-হলে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মঙ্গলবারই এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। ওই আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তাঁরা। অপর এক আন্দোলনকারী জানান, “আমরা কেউ শুয়ে থাকিনি। রাস্তায় বসে ছিলাম। পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *