খবর লাইভ : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ ভরদুপুরে পার্ক স্ট্রিটের মিষ্টির দোকানে আগুন। ঠিক দুপুর বারোটা চল্লিশ নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন -এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসনের একতলায় একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন৷
জানা গিয়েছে, কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্স-এ আগুন লেগেছে৷ কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক৷ এখনও আগুন জ্বলছে ভিতরে৷ কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের এই বিল্ডিংয়ে একাধিক দোকান রয়েছে৷ কোনও দোকানে ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিএমজি টিম। এই বহুতলের ওপরে অফিস এবং আবাসন রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্ক স্ট্রিটের এই ম্যানসনে।
দমকলের চারটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে স্থানীয় পার্ক স্ট্রিট ও সেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকসহ দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। আগুনের শিখা বাইরে না দেখা গেলেও কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। মাক্স পড়ে দমকল কর্মীরা লেভানোর চেষ্টা করেন।



