খবর লাইভ: পরমাণু কেন্দ্রের বাইরে বিশাল এক্সক্লুসন জোনের লাগোয়া এলাকায় দাউদাউ করে জ্বলছে গাছপালা, বনবাদাড়। দাবানলের শিখা আকাশে এত উঁচুতে উঠেছে যে তা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। যা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র উপগ্রহের চোখে ধরা পড়েছে। চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের লাগোয়া এলাকায় এমন ভয়াবহ সাতটি দাবানলের ছবি তুলে পাঠিয়েছে ইউরোপীয় উপগ্রহ।
আরও পড়ুন- Carona Update: গত ২৪ ঘণ্টায় কিন্তু ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা
ইউক্রেনের পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই দাবানগুলির সূত্রপাত হয়েছে সম্ভবত রুশ সেনাদের জন্যই। তবে রুশ সেনাদের ছোড়া গুলিগোলা, মর্টার, ক্ষেপণাস্ত্র, কামানের গোলা আছড়ে পড়ার জন্যই ওই সব দাবানল নাকি অন্য কোনও কারণে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে পরমাণু কেন্দ্রের ১০ কিলোমিটারের মধ্যে এমন ভয়াবহ একের পর এক দাবানল খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে গোটা এলাকার পক্ষে।’’
#Ukraine




