Special News Special Reports State

ওয়াকফ আইন নিয়ে ভাঙড়ে আইএসএফ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, স্তব্ধ বাসন্তী হাইওয়ে

0
(0)

খবর লাইভ : ফের উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ওয়াকফ আইন। সোমবার ভাঙড়ে আইএসএফ ও পুলিশের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। আইএসএফ-এর পক্ষ থেকে শিয়ালদহের রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে বাসন্তী হাইওয়ের উপর ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে একাধিক আইএসএফ কর্মী আহত হন, এক জনের মাথা ফাটে বলেও অভিযোগ উঠেছে। এরপরই ক্ষুব্ধ আইএসএফ সমর্থকরা রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ থাকে, যার ফলে যান চলাচলেও মারাত্মক প্রভাব পড়ে।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় ওয়াকফ আইন বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি এবার উত্তেজনা ছড়াল ভাঙড়েও। আইএসএফের দাবি, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চাইছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাধা দিয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই আইন রাজ্যে কার্যকর হবে না। তাহলে আমাদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার কারণ কী? তৃণমূল কি শুধু নিজেরাই মিছিল করবে? বিরোধীরা কি কিছুই বলবে না?
রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গ করে কোনও ধরনের জনবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাইকোর্টের নির্দেশে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *