Special News Special Reports State

মুর্শিদাবাদের ধুলিয়ান আবারও খবরের শিরোনামে, আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল সিপিআই এম

0
(0)

খবর লাইভ : মুর্শিদাবাদের ধুলিয়ান আবারও খবরের শিরোনামে। সম্প্রতি জাফরাবাদ এলাকায় নির্মমভাবে খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস। এই মর্মান্তিক ঘটনার পরও রাজ্যের শাসক দল কিংবা প্রধান বিরোধী দল বিজেপি কোনও পক্ষেরই দেখা নেই এলাকায়। এমন পরিস্থিতিতে আক্রান্ত পরিবার ও স্থানীয় মানুষের পাশে দাঁড়াল সিপিআই(এম)।
নিহত ও আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন পার্টির যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী, জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সিপিআইএমের বক্তব্য, এই হিংসা সংগঠিতভাবে ছড়ানো হচ্ছে যাতে বিরোধী কণ্ঠ রোধ করা যায়। আমরা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের আত্মবলিদান বৃথা যেতে দেব না।

সেলিম প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক রাজ্যে বিরোধী কণ্ঠস্বরের এত নিদারুণ দমন কেন?
স্থানীয় মানুষজনও শাসক দলের চুপ থাকার প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, খুনের ঘটনায় যেভাবে প্রশাসন নীরব থেকেছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *