খবর লাইভ : বাংলায় দুর্যোগের পূর্বাভাস। ভোটের আগেই বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা,।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ তাই শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী সাতদিন ঝড় বৃষ্টির কবলে পড়বে দক্ষিণবঙ্গ। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৫ তারিখ বালাসোর হয়ে গঙ্গাসাগরে ঘূর্ণিঝড় রিমালের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলায় বৈঠক করেছে নবান্ন। ঐদিন ষষ্ঠ দফা নির্বাচন থাকার কারণে সতর্ক রয়েছে কমিশন । শুক্রবার বিকেলের পর থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



