খবর লাইভ : চলতি মাসের শেষে ২৮ থেকে ৩০ জানুয়ারি বাস ধর্মঘট আপাতত স্থগিত হলেও এরই মাঝে এবার পরিবহণ দফতর অভিযানের ডাক দিল ট্রাক মালিকদের সংগঠন। ২৯ জানুয়ারি এই কর্মসূচির ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় জানান, ‘এর আগে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। ট্রাক ধর্মঘট করেছি। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই জোটেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্রার্থনা জানিয়েছি। কিন্তু আমাদের সঙ্গে দেখা করার মতো সদিচ্ছা তাঁর নেই। বাধ্য হয়েই পরিবহণ দফতর অভিযান ডাক দিয়েছি আমরা।’ তিনি জানান, ‘করোনা আবহে পরিবহণ ব্যবসা শেষের পথে। ট্রাক মালিক হিসাবে পরিবহণ ব্যবসায় আর টিকে থাকা যাচ্ছে না। করোনা আবহে প্রতিটি রাজ্য যেখানে বিভিন্ন করের ওপর ছাড় ঘোষণা করেছে, সেখানে পশ্চিমবঙ্গে উলটো চিত্র। ছাড় তো হলই না। উলটে উপরন্ত প্রতিটি জিনিসের ওপর পেনাল্টি শুরু হল। এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।’
Related Articles
অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে হাজিরার নোটিশ সিবিআইয়ের
0 (0) খবর লাইভ : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এ বার সিবিআই ব়্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (CBI Summons Anubrata Daughter Sukanya Mondal) ৷ এ দিন সকালে তাঁকে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়েছে এ সেছেন সিবিআই আধিকারিকরা ৷ প্রসঙ্গত, এর আগে তাঁর সঙ্গে কথা বলতে […]
এক কোটি সই আর ৫০ হাজার লোক নিয়ে এক মাস পর দিল্লি ঘেরাও এর ঘোষণা অভিষেকের
0 (0) খবর লাইভ : আলিপুরদুয়ারের সভা থেকে শনিবার অভিষেক বলেন, ‘১০০ দিনের কাজের মজুরি পাননি যাঁরা, সেইরকম এক কোটি মানুষের সই সংগ্রহ করতে হবে রাজ্যজুড়ে। ওই এক কোটি সই আর ৫০ হাজার লোক নিয়ে এক মাস পর দিল্লি যাব। এক কোটি মানুষের সই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর গিরিরাজ সিংয়ের দফতরে জমা দেব। দেখি ওরা […]
মমতাকে আইনি নোটিশ শুভেন্দুর, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
0 (0) খবর লাইভ : ব্যক্তিগতভাবে অপমান ও মানহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারীর পাঠানো নোটিশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রকাশ্যে করেছেন, তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই […]



