National Special News Special Reports

উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সমর্থন মোদিকে, বললেন ভারতে মুসলিমদের কোনও সঙ্কট নেই

0
(0)

খবর লাইভ : লোকসভা ভোটপর্বের মধ্যেই উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা হরিদ্বারের সাবির সাহেব দরগার প্রধান শাদাব শামস প্রকাশ্যে নরেন্দ্র মোদির প্রতি সমর্থন জানালেন!শাদাব বুধবার বলেন, ‘‘আমি লোকসভা ভোটে মোদীজির জয়ের জন্য প্রার্থনা করেছি। তিনি বিশ্বের সামনে শক্তিশালী ভারতীয় নেতৃত্বের যে উদাহরণ তুলে ধরেছেন, তা প্রশংসার দাবি রাখে। তাঁরই তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।’’ তিনি বলেন, পুরো বিশ্ব যুদ্ধের মেঘে ঢেকে যাচ্ছে। বিশৃঙ্খলা ও সংঘাতের আবহ বিভিন্ন দেশকে গ্রাস করছে। এমন সময়ে ভারতের প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব।

বিজেপির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের যে অভিযোগ তোলা হয়েছে, তা খারিজ করে তিনি বলেন, ‘‘ভারতে মুসলিমদের কোনও সঙ্কট নেই।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *