খবর লাইভ : তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়নে গলদ, অভিযোগ বিজেপির। ‘কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও বসিরহাটের হাজি নুরুল ইসলামের মনোনয়নে গলদ। হাজি নুরুল ইসলাম হলফনামায় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। হাজি নুরুলের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন রেখা পাত্র। মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপার্সন। অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায়। কলকাতা পুরসভা থেকে বেতন নিয়েছেন, গাড়ি ব্যবহার করেছেন। সেই কারণে মালা রায়েরও মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে’, সাংবাদিক বৈঠক করে মনোনয়ন বাতিল করার দাবি করল বিজেপি।
আরও পড়ুনঃ গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মাম্পি দাস
লোকসভার সপ্তম দফার নির্বাচন রয়েছে আগামী ১ জুন। তার আগে দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি। ১ তারিখ কলকাতা দক্ষিণ এবং বসিরহাট কেন্দ্রে ভোট রয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ওই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নে গলদ রয়েছে। তিনি বলেন, ‘‘মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন। যা ‘অফিস অফ প্রফিট’-এর আওতাধীন। ফলে ওই পদে ইস্তফা না দিয়ে লোকসভা ভোটের প্রার্থিপদের জন্য মনোনয়ন দেওয়া যায় না।




