Special News Special Reports State

রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো নাটক বলে কটাক্ষ অভিষেকের

0
(0)

খবর লাইভ : রাজভবনের মহিলা কর্মীর ‘শ্লীলতাহানি’কাণ্ডে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন বোস। শুক্রবার তাকে নাটক বলে কটাক্ষ করেন অভিষেক। রাজ্যপালের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘‘বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনুন।’’ অভিষেক মনে করেন, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। এদিন অভিষেক বলেন, ‘‘আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিয়ো দেখাই, তা হলে তো সমস্ত ফুটেজ দেখাব। চেম্বার, সিঁড়ি, করিডর— সব জায়গার ভিডিয়ো দেখানোর কথা। কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিয়ো প্রাকাশ্যে এনেছেন। এ তো পুরো নাটক।’’

আরও পড়ুনঃ সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের ভাইকে ফের তলব ইডির

চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডোর, চেম্বারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন।” অভিষেকের কথায়, “আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিয়ো দেখাই, তা হলে তো সমস্ত ফুটেজ দেখাব। চেম্বার, সিঁড়ি, করিডর— সব জায়গার ভিডিয়ো দেখানোর কথা। কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিও প্রাকাশ্যে এনেছেন। অভিষেকের কথায়, “রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *