games Special News Special Reports

দ্বিতীয়বার কি বাবা হতে চলেছেন ধোনি? সাক্ষীর পোস্ট ঘিরে জল্পনা

0
(0)

খবর লাইভ : দ্বিতীয়বার কি বাবা হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? গতকাল ধোনির স্ত্রী সাক্ষী ধোনির পোস্ট ঘিরে এমনটাই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মধ্যে। কারণ সাক্ষী আর্জি জানিয়েছেন তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে, কারণ বাচ্চার জন্মানোর সময় হয়ে গিয়েছে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে জয় পায় চেন্নাই। সেই ম্যাচের একটি অংশ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া সাক্ষী পোস্ট করে লেখেন দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো।

আসলে সাক্ষীর পোস্ট দেখে মনে করা হচ্ছে পিসি হতে চলেছেন ধোনি পত্নী। আর তাই মাঠে থাকতে আর মন চাইছে না তাঁর। খেলা শেষ হলে দ্রুত ফিরতে চাইছেন তিনি। সেই আবদারই সাক্ষী করেছেন ধোনিদের কাছে।সোশ্যাল মিডিয়ায় ম্যাচের একটি ছবি পোস্ট করে সাক্ষী লেখেন, “দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো। বাচ্চার জন্মানোর সময় চলে এল। হবু পিসির কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ।“ তবে পরিবারের কার সন্তানের জন্ম হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ৯৮ রান করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *