Special News Special Reports State

পুরসভার অভিযানে চাঞ্চল্য, সরবত – লস্যিতে মিশছে বিষ

0
(0)

খবর লাইভ : শহর কলকাতার খাবার কতটা নিরাপদ খুঁজতে বেরিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধান কলকাতা পুরসভার আধিকারিকদের। গরম থেকে বাঁচতে যে তরল পানীয়ের উপর নির্ভর করছেন সাধারণ মানুষ সেই পানীয়তেই মিশছে বিষ। দিনের পর দিন কম দামে শরীর ঠাণ্ডা করতে অজান্তে সেই বিষ গ্রহণ করছে মানুষ। এই ঘটনায় কোনও গ্রেফতারির পথে না গেলেও এবার থেকে যে ব্যবসায়ী বাণিজ্যিক বরফ ব্যবহার করবেন খাবারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুরসভা।

আরও পড়ুনঃ সমকামী সম্পর্কে থাকলেই জেল! শাস্তির মেয়াদ হতে পারে ১৫ বছর

তীব্র তাপপ্রবাহের সময় রমরমিয়ে বিক্রি বেড়েছে সরবত, লেবু জল বা লস্যির। কিন্তু ব্যাপক চাহিদা পূরণ করার মতো দ্রুত বরফ কোথায় পাওয়া সম্ভব, তাও এত বিপুল পরিমাণে। তাই বাজারের সস্তার মাছ রাখার বরফ কিনেই কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা। শহরের মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়ে মাছের বরফের পাশাপাশি দীর্ঘদিনের ধুলোর স্তর জমে যাওয়া বরফও তরল পানীয়তে মিশিয়ে বিক্রি করতে দেখতে পান ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। তাঁদের দাবি এই বরফ বাণিজ্যিক বরফ হিসাবে ছাড়পত্র পায়। খাবারে এই বরফের ব্যবহার আইন বিরুদ্ধ।

মূলত এই ধরনের বরফে রোগ জীবাণু থাকে প্রচুর পরিমাণে। খোলা জায়গায় থাকার দরুণ সাধারণ ধুলো বালিতেই বাণিজ্যিক বরফ রোগ ছড়াতে বিন্দুমাত্র সময় নেবে না। তবে ব্যবসায়ীদের অজ্ঞতার কারণেই তাঁরা এই বরফ ব্যবহার করছিলেন বলে আধিকারিকদের অনুমান। সেক্ষেত্রে পুরসভা এলাকায় লিফলেট বিলি করে প্রচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই বরফ খাবার হিসাবে কেউ ব্যবহার না করেন। তবে নিষেধের পরেও বরফ ব্যবহার হলে বাজেয়াপ্ত করা হবে বরফ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *