National Special News Special Reports

লোকসভা ভোটের মাঝেই ফের অশান্ত মণিপুর! দুষ্কৃতী হামলায় মৃত দুই সিআরপিএফ জওয়ান

0
(0)

খবর লাইভ : লোকসভা নির্বাচনের মাঝেই ফের নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুর। এবার সে রাজ্যে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার সকালে মণিপুরের বিষ্ণুপুরে সিআরপিএফ জওয়ানদের উপরে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। শেষ খবর পাওয়া অবধি, এদিনের সংঘর্ষে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুই জওয়ান। এটি সন্ত্রাসবাদী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। তবে এই হামলার পিছনে কে বা কারা জড়িত, তা জানা যায়নি। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ শোকজ নোটিশ ধরিয়ে কড়া পদক্ষেপের ‘সুপ্রিম’ হুঁশিয়ারি! কল্যাণকে
সূত্রের খবর, শনিবার মধ্য রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। যদিও এদিনের হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন বলে খবর। তবে কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই বিস্ফোরণেই আহত হন চারজন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দুই জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন বাকি দু’জন। তাঁদের চিকিৎসা চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *