খবর লাইভ : শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ পেল সিবিআই! উদ্ধার একাধিক বিদেশ অস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। সামনে আসছে আন্তর্জাতিক অস্ত্র পাচারের যোগ। আর এর মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বলেন, চকোলেট বোমা ফাটলেও সিবিআই এবং এনএসজি’কে দরকার পড়ে? যুদ্ধ চলছে নাকি? এমনকি স্থানীয় পুলিশকে না জানিয়েই অভিযান করা হচ্ছে। এক তরফা হয়েছে বলেও তোপ প্রশাসনিক প্রধানের। লোকসভা নির্বাচনের প্রচারে আজ শনিবার আসানসোল এবং কুলটিতে ব্যাক টু ব্যাক সভা করেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ ২৬১ করেও হার, কোথায় ভুল? কী বললেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র ?
আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার চলাকালীন সন্দেশখালি ইস্যুতে বক্তব্য রাখেন। বলেন, যে অস্ত্র উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি নিজেরাই হয়তো আগে থেকে রেখে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তা নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রচারে আসার আগে শুনলাম আজও সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছ ওরা কী বোমা রেখে আর চাকরি খেয়ে জিতে যাবে? তোপ মুখ্যমন্ত্রীর।




