Special News Special Reports State

বহরমপুরে প্রবল চাপে অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের গো ব্যাক স্লোগান

0
(0)

খবর লাইভ : নিজের খাসতালুকে বার বার বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বহরমপুরের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। ফের “গো ব্যাক” স্লোগান শুনতে হল মুর্শিদাবাদের একদা “বেতাজ বাদশা”কে! এই প্রথম নয়, যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে “গো ব্যাক” শুনতে হচ্ছে। তৃণমূল কটাক্ষ করে বলছে, বিজেপি দালালি করতে গিয়ে পায়ের তলার মাটি সরে গিয়েছে অধীরের। এবার ভোট গোহারা হারবেন তিনি।

আরও পড়ুনঃ প্রথম দফা ‘শান্তিপূর্ণ’, বিক্ষিপ্ত অশান্তিতে গ্রেফতার ১২ জন

আজ, শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে ”অধীর চৌধুরী গো ব্যাক” স্লোগান।

এর আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, এলাকায় বোমাবাজি এবং দোকান ভাঙচুর হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে “গো ব্যাক স্লোগান” ওঠে। হাসপাতালেই মেজাজ হারিয়ে ফেলেন অধীর চৌধুরী।

তারও আগে গত, শনিবার দুপুরে বহরমপুরের খাগড়ার শান্তি সেবা সংঘ নামে একটি মন্দিরের সামনে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে স্থানীয়দের উদ্দেশে কটূক্তি করা হয়। সঙ্গে সঙ্গে অধীরকে উদ্দেশ করে “গো ব্যাক স্লোগান” তোলেন স্থানীয় যুবকরা। এর পর গাড়ি থেকে নেমে পড়েন অধীর। স্থানীয় এক যুবককে তিনি চড় মারেন বলে অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় যুবকরা। অধীর সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *