Special News Special Reports State

হাইকোর্টে বাতিল মমতা সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রকল্প ‘দুয়ারে রেশন’ কতটা যুক্তিযুক্ত কিংবা আইনি তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চর্চা। রাজ্যের একাধিক রেশন ডিলারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের বিরোধিতা করা হয়েছে আগেই। এই নিয়ে হাইকোর্টেও কেস দায়ের করা হয়েছিল। আর সেই মামলার রায়েতে বুধবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানান হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত ‘দুয়ারে রেশন’ প্রকল্পটি বেআইনি। গত বছর রেশন ডিলারদের অধিকাংশের পক্ষ থেকে দাবি করা হয়, এভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব। যদিও সেই সময় ডিলারদের আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে।

এরপর মামলা যায় ডিভিশন বেঞ্চে এবং সেই মামলাতেই আজ জানিয়ে দেওয়া হল ‘দুয়ারে রেশন’ পুরোপুরি বেআইনি। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, ডিভিশন বেঞ্চের এই রায় রাজ্য সরকারের কাছে অন্যতম বড় ধাক্কা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *