Special News Special Reports State

ভোটের সময় উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণে কমিশনকে চিঠি নিশীথের

0
(0)

খবর লাইভ : উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

আরও পড়ুনঃ ব্যর্থ নারিনের শতরান, রাজস্থানের কাছে ২ উইকেটে হারলো কেকেআর

কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লেখেন, ‘‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল হোতা। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’’
তিনি জানান, ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল। উদয়নের ‘হেট স্পিচ’ বা ঘৃণাভাষণের জন্য বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসায় উদ্বুদ্ধ করছেন উদয়ন।ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ-না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভোট হবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উদয়ন বিজেপি কর্মীদের নানা রকম ভাবে অসুবিধায় ফেলছেন।
উদয়নের মন্তব্য, আসলে নিশীথ পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেটা বুঝে এখন এমন অবান্তর সব অভিযোগ করছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *