National Special News Special Reports

চণ্ডীগড়ে জরুরি অবতরণ! ফের ইন্ডিগোর বিমানে চরম অব্যবস্থা, ক্ষুব্ধ যাত্রীরা

0
(0)

খবর লাইভ : একে খারাপ আবহাওয়া, তার উপর দোসর কম জ্বালানি! যার জেরে ফের বড়সড় দূর্ভোগ ইন্ডিগোর একটি বিমানের যাত্রীদের। বিমানটি দিল্লি যাওয়ার কথা থাকলেও জরুরি অবতরণ করানো হয় সেটিকে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে চণ্ডীগড়ে নামাতে বাধ্য হন চালক। এদিকে জরুরি অবতরণের পর বিমানের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যাত্রীরা। যদিও ইন্ডিগোর তরফে এখনও এই ঘটনা সম্পর্কে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

তবে ঘটনায় ইতিমধ্যেই বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। যাত্রীদের কথায় শনিবার বিকেল ৩টে ২৫-এ অযোধ্যা বিমানবন্দর থেকে রওনা দেয় ইন্ডিগোর ৬ই২৭০২ বিমানটি। বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লিতে নামার কথা ছিল সেটির। কিন্তু খারাপ আবহাওয়ার আঁচ পেয়েও কেন বিমান কর্তৃপক্ষ কেন মাত্র দু’মিনিটের জ্বালানি বাকি থাকতে যাত্রীদের তাঁদের চণ্ডীগড় বিমানবন্দরে নামালেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যাত্রীদের অভিযোগ, আর সামান্য একটু দেরি হলেই বড়সড় বিপদ ঘটতে পারত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এক যাত্রী নিজের চরম দুর্ভোগের কথা স্বীকার করে লিখেছেন, দিল্লিতে নামার ১৫ মিনিট আগে পাইলট এসে তাঁদের জানান, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান নামানো যাচ্ছে না। বাকি আছে ৪৫ মিনিটের জ্বালানি। এর পর বিমানটিকে দু’বার দিল্লিতে অবতরণের চেষ্টা করা হয়। যাত্রীর অভিযোগ, দিল্লিতে বিমান নামানোর ব্যর্থ চেষ্টা করে সময় নষ্ট করেছেন পাইলট। পরে ওই বিমানটিকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেও বেশ খানিকটা সময় নষ্ট হয়। বিকেল সাড়ে ৫টা নাগাদ যাত্রীদের জানানো হয়, বিমানটিকে চণ্ডীগড়ে অবতরণ করানো হবে। কিন্তু খারাপ আবহাওয়ার ঘোষণার পর ৭৫ মিনিট কেটে গেলেও লাভ কিছুই হয়নি। যদিও তার আরও ৪০ মিনিট পর বিমানটি চণ্ডীগড়ের মাটিতে অবতরণ করে।

যদিও ঘটনায় ইন্ডিগো কতৃপক্ষকেই কাঠগড়ায় তুলে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই যাত্রী। বিমান চালানোর যাবতীয় নিয়ম ঠিক ভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *