International Special News Special Reports

সরকারের কঠোর কোভিড নীতির বিরোধিতায় রাস্তায় চিনের সাধারণ মানুষ

0
(0)

খবর লাইভ : এবার রীতিমতো পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চিনের সাধারণ মানুষ৷ চিনে যা বিরল ঘটনাই বটে! এমন কি, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগের দাবিতেও সরব হচ্ছেন৷

রবিবারও চিনের অন্যতম বড় শহর শাংহাইতে কয়েকশো মানুষ সরকারের কঠোর কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ দেশে করোনা সংক্রমণের সংখ্যা শূন্যয় নামিয়ে আনার লক্ষ্যে এখনও চিনে কোথাও কোথাও লকডাউন চলছে৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে কোয়ারেন্টাইন এবং গণ পরীক্ষা শিবিরও চলছে৷ এসব নিয়েই বিরক্ত চিনা নাগরিকরা৷

আরও পড়ুনঃ স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করেই তাই চিনের একাধিক বড় বড় শহরে প্রকাশ্যেই সরকারের কঠোর কোভিড নীতির বিরোধিতায় রাস্তায় নামছেন সাধারণ মানুষ৷
কোভিড সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে চিনের বিভিন্ন এলাকায় কড়া ভাবে লকডাউন আরোপ করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে দীর্ঘ নিভৃতবাস এবং কোভিড পরীক্ষার কড়াকড়ি। দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে বিরক্ত সাধারণ মানুষ। সরকারি নীতির প্রতিবাদে রবিবার রাজধানী শহর বেজিং এবং শাংহাইয়ের পথে নেমেছিলেন শ’য়ে শ’য়ে নাগরিক। জিনপিং সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *