International Special News Special Reports

রবিবাসরীয় সকালে আমেরিকায় বন্দুকবাজের হানা, শিশুসহ মৃত ২

0
(0)

খবর লাইভ : ছুটির সকালে আচমকাই মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শিকাগোর সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেখানে আচমকাই বন্দুকবাজের দল হানা দেয়। ১৮ রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ৭ জন গুরুতর জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ,দুই শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহার: মোদির টাকা ফেরতের গ্যারান্টি

শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে হামলা চালায় দুই বন্দুকবাজ। ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পার্কে গুলি চালালে সেখানেই এক শিশু মারা যায়। বাকিদের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে বলে খবর মিলেছে। কারা এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *