Special News Special Reports

পয়লা বৈশাখে অভিষেকের নতুন উপহার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব

0
(0)

খবর লাইভ  : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু হল পয়লা বৈশাখে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব পথ চলতে শুরু করল এদিন থেকেই। শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে ক্লাবের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন স্বয়ং সাংসদ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ফুটবল-পাগল বাঙালিদের মন জয় করবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

এদিন শুরুতেই খুঁটি পুজোয় বসেন অভিষেক। এরপর লঞ্চ করা হয় ক্লাবের জার্সি ও লোগো। সেইসঙ্গেই দেওয়া হয় ক্লাবের নতুন স্লোগান, ‘দমদার হারবার’। তৃণমূল সাংসদ বলেন, ”শুভদিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব। সবার আশীর্বাদ নিয়ে পথ চলতে শুরু করল। ২০১৯ সালে ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্ৰতিভার খোঁজ করতেই আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি ধর্ম নির্বেশে সবাই সহযোগিতা করুন।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *