Special News Special Reports State

অভিষেকের কপ্টারে তল্লাশি, আদালতে যাচ্ছে তৃণমূল 

0
(0)

খবর লাইভ :  ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। আয়কর হানার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড৷ তৃণমূল সূত্রের খবর, বেহালা ফ্লাইং ক্লাবে এদিন ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কপ্টার, যাতে করে আগামী সোমবার হলদিয়া যাওয়ার কথা অভিষেকের, সেই কপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকদের একটি দল৷

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি।এদিন অভিষেক লেখেন, এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। ওই কপ্টারের প্রতিটা কোণায় তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা৷ প্রত্যেকটা ব্যাগে তল্লাশি চালানো হয়৷ কিন্তু, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক৷ এখানেই শেষ নয়, এরপর দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ৷এমনকি, যখন এই গোটা বিষয়টির কার্যকারণ সম্পর্কে আয়কর আধিকারিকদের কাছে জানতে চান অভিষেকের নিরাপত্তা কর্মীরা, তখন দু’পক্ষের বচসা বাধে৷ বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও নাকি দেন আয়কর দফতরের আধিকারিকেরা।

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ভোটের আগে বিজেপির জঘন্য চক্রান্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। ঘৃণ্য রাজনীতি বিজেপির। এভাবে অভিষেককে দমানো যাবে না। বিজেপি যে অভিষেককে কতটা ভয় পাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *