Special News Special Reports State

হাই কোর্টের নির্দেশে সন্দেশখালি তদন্তে তিন এফআইআর সিবিআইয়ের!

0
(0)

খবর লাইভ : সন্দেশখালিতে তিন এফআইআর! উত্তর ২৪ পরগনার এই এলাকায় নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে আদালতে। সিবিআই-এর সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবারের এই নির্দেশ পাওয়ার পরই বৃহস্পতিবার তিনটি আলাদা মামলায় এফআইআর করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর ধর্ষণ, নারী নির্যাতন এবং জমি জবর দখল এই তিনটি মামলায় আলাদা আলাদা এফআইআর করেছে সিবিআই।

কলকাতা হাই কোর্ট জানিয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতন, জোর করে জমি দখলের যে অভিযোগ এসেছে তার তদন্ত করতে সিবিআই-এর সিট গঠন করে আগামী ২ মে রিপোর্ট জমা দিতে হবে। সেই মতো পোর্টাল ও ইমেইল আইডি তৈরি করার কথা বলা হয়। এবার কেন্দ্রীয় এজেন্সি তরফে সন্দেশখালিতে বাঙালি মহিলা অফিসারদের তদন্তে যুক্ত করা হচ্ছে। পোর্টালে পাওয়া অভিযোগ খতিয়ে দেখবেন তাঁরা। তবে সে ক্ষেত্রে সন্দেশখালি ধামাখালি এলাকাতে ক্যাম্প করে তদন্ত চলবে নাকি কলকাতার নিজাম প্যালেস থেকেই সবটা তদারকি করা হবে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *