Special News Special Reports State

আজ থেকেই ভোটগ্রহণ! কাদের জন্য প্রযোজ্য এই নিয়ম

0
(0)

খবর লাইভ : দিল্লির মসনদে বসবে কে, আগামী পাঁচ বছরের জন্য দেশ চালানোর ভার কার হাতে থাকবে সেই উত্তর খুঁজবে লোকসভা নির্বাচন ২০২৪। সাত দফায় নির্বাচন হবে যার প্রথম দফা শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তবে ভোট শুরুর দু সপ্তাহ আগে আজ অর্থাৎ শুক্রবার থেকেই বাড়ি বসে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার  জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। আজ থেকেই তা কার্যকরী হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের একটি অংশে বেআইনি নির্মাণ ভেঙে দিল সেনাবাহিনী

বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণে এবছর ভোটদানে নতুন নিয়ম আনা হয়েছে। নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি হোম ভোটিং প্রসেস সংযোজন করা হয়। ৮৫ বছরের ঊর্ধ্বে ও যারা শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম, তাঁদের বাড়িতে পৌঁছে যাবেন একজন রিটার্নিং অফিসার। পোস্টাল ব্যালাটে ভোট গ্রহণ করা হবে। যাঁরা এভাবে ভোট দিতে চান তাঁদের উপযুক্ত নথি সহ জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। বাড়িতে বসে ভোট দিলে সেক্ষেত্রে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকের পাশাপাশি ভোটদানের সাক্ষী হিসাবে এক জন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষীও থাকবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *