খবর লাইভ : ভোটারদের উদ্দেশে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দানের রেওয়াজকে আটকানো যায় না এবং এ প্রসঙ্গে খয়রাতির সংজ্ঞা ঠিক কী, সেটাও নির্ধারিত হওয়া দরকার বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আর্জি জানানো হয়েছিল, ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলের তরফে বিনামূল্যে পণ্য ও পরিষেবা দানের প্রতিশ্রুতি নিষিদ্ধ করা হোক। কোনও দল সেই রাস্তায় হাঁটলে নির্বাচন কমিশন যাতে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করে।
আরও পড়ুনঃ গার্ডেনরিচ কাণ্ডে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কড়া ভর্ৎসনা ফিরহাদের
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বুধবার মামলার আবেদনকারী অশ্বিনী উপাধ্যায়ের আইনজীবী বিজয় হংসরিয়াকে বলেছেন, বিষয়টি গুরুতর। বৃহস্পতিবার থেকে আমরা মামলার শুনানি শুরু করব।
অরবিন্দ কেজরিুওয়ালের আম আদমি পার্টি, এমকে স্ট্যালিনের ডিএমকের মতো দল গোড়া থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য— জনকল্যাণমূলক কর্মসূচিকে খয়রাতি বলা যায় না




