Special News Special Reports State

নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ১২ টি দোকান

0
(0)

খবর লাইভ :নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল ১২ টি অস্থায়ী দোকান। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় সূত্র মারফত জানা যায় ভোরচারটে নাগাদ নিউটাউন মৃধা মার্কেটে খালের ধারে আগুন লাগে।অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক ১০ থেকে ১২ টি দোকানে। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ বাঁশ, প্লাই, দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে বলে অনুমান দমকলের।পাশাপাশি খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়।শুধু তাই নয় বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল স্থানীয় মানুষজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
দ্রুত খবর যায় দমকলে। সেখানে পাঁচটি ইঞ্জিন দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে,তাই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *