Special News Special Reports State

রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
(0)

খবর লাইভ : আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এমনকী রাজ্য পুলিশের সিআইডি-র তরফে মামলার নথি হস্তান্তর করা হয়নি সিবিআই-কে। উলটে সিআইডির সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানোয় চরম ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার এই মামলার রাজ্যকে ৫০ লাখ টাকার জরিমানা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দু’সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন রায় পুনর্বিবেচনার আর্জি শুনে আদালত কক্ষে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিআইডি-র আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘গরিবেরে খোয়া যাওয়া টাকা নিয়ে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে এতদিনেও সিআইডি তা জানে না? কিন্তু আমি জানি।’

আরও পড়ুনঃ কলকাতায় ডেঙ্গি-উদ্বেগ বাড়ছে!মৃত্যু তরুণ চিকিৎসকের

আদালতের নির্দেশ, সিআইডিকে তিনদিনের মধ্যে তদন্তভার সিবিআই-র হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছ আদালত। তারপরই তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-কেও তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে, এই নির্দেশ যদি কার্যকর না করা হয়, তবে স্বরাষ্টসচিবকে তলব করা হবে। রেজিস্টারকে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *