Special News Special Reports State

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে খেজুরিতে পথে নামছে তৃণমূল

0
(0)

খবর লাইভ : বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অসুস্থতাকে নিয়ে এবার ‘ব্যঙ্গ’ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কুরুচিকর মন্তব্যও করেছেন তিনি৷ এই অভিযোগে শুক্রবার পথে নামছে তৃণমৃল। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি সভা থেকে বাঁকা মন্তব্য করেন শুভেন্দু৷ সেই বক্তব্যকে হাতিয়ার করেই বিরোধিতায় সোচ্চার বাংলার শাসক দল। শুক্রবার খেজুরিতে প্রতিবাদ মিছিল এবং সভা করার সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, এক জন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু৷ এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে৷

আরও পড়ুনঃ ১৯এপ্রিল -১জুন ৭ দফায় ভোটগ্রহণ, বাংলাতেও ৭ দফায় ভোটগ্রহণ

শুক্রবার কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরিতে একটি জনসভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা৷ ওই কেন্দ্র থেকে এ বার বিজেপি প্রার্থী করা হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। ওই জনসভা থেকেই শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘মাথা ঘুরছে, লো প্রেসার, খালি ধপ ধপ করে পড়ে যাচ্ছে। পড়া শুরু হয়েছে উপর থেকে, নীচ অবধি পড়া শুরু হবে।’’ তৃণমূলের দাবি, অসুস্থ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেই এই ধরণের কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *