খবর লাইভ : দিল্লিতে মমতার ডাকা বৈঠক শুরু, যোগ দিলেন কংগ্রেস-সহ ১৭ দলের প্রতিনিধি ।
আরও পড়ুনঃভারতে আসছে ফাইভ-জি, স্পেকট্রাম নিলামের প্রস্তাবে অনুমোদন মোদি সরকারের
ক্রমাগত বিরোধীতা করলেও এ দিন কংগ্রেস প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেন। আছেন বাম দলগুলির প্রতিনিধিরাও। এই বৈঠক থেকেই এনডিএ বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর ডাকা এই বৈঠকে যোগ দেননি বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। যেমন, ওয়াই এস জগনমোহনের (অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী) ওয়াইএসআর কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের (দিল্লির মুখ্যমন্ত্রী) আম আদমি পার্টি, নবীন পট্টনায়েকের (ওড়িশার মুখ্যমন্ত্রী) বীজু জনতা দল ও কেসিআরের (তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী) টিআরএস। ওয়াইএসআর কংগ্রেস বর্তমানে অন্ধ্রপ্রদেশের শাসক দল। বিজেডি ও টিআরএসের দখলে যথাক্রমে ওড়িষা ও তেলেঙ্গানা। আপের শাসন দিল্লি ও পাঞ্জাবে প্রতিষ্ঠিত।




