খবর লাইভ : বেজে গেলে ১৮তম লোকসভা নির্বাচনের দামামা। ১৯এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন। চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। শনিবার, সাংবাদিক বৈঠক করে জানালেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। ৪জুন ভোট গণনা। ১৬ জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হবে। বাংলাতেও ৭ দফায় ভোটগ্রহণ হবে।
প্রথমদফা ভোট ১৯এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট হবে ১ জুন।
লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, অন্ধ্রে বিধানসভার ভোট হবে ১৩ মে, অরুণাচলে হবে ১৯ এপ্রিল। একইসঙ্গে ২৬ বিধানসভার উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই হবে।
আরও পড়ুনঃ যন্ত্রণা কমেছে, আগের থেকে অনেকটা ভাল আছেন মুখ্যমন্ত্রী
রাজীব কুমার জানান, এদিন থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে কাজ করতে সব রাজনৈতিক দলকে এবং মাঠে নেমে কাজ করতে হবে।




