games Special News Special Reports State

রাজনীতির ইনিংস শুরু ইউসুফ পাঠানের, শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার

0
(0)

খবর লাইভ : ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। রবিবাসরীয় দুপুরে ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বড় চমক ইউসুফ পাঠানের নাম। ২২ গজ থেকে প্রাক্তন ক্রিকেটার সোজা ভোটের লড়াইয়ে নামতে চলেছেন। নতুন পথচলাকে স্বাগত জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

আরও পড়ুনঃ ৪২-এর মধ্যে ১২ আসনে মহিলাপ্রার্থী ঘোষণা তৃণমূলের

বাংলার সঙ্গে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সম্পর্ক নতুন নয়। একটা সময় ছিল যখন কেকেআরের জার্সিতে বহু ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন ইউসুফ। বরোদায় জন্ম হলেও বাংলার ইডেন তাঁকে অনেক কিছু দিয়েছে। তাই ক্যারিয়ারের নয়া অধ্যায়ের শুরুটা বাংলার মাটি থেকেই করছেন প্রাক্তন ক্রিকেট তারকা। তৃণমূলের জনগর্জন সভা থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব়্যাম্পে হাঁটতে দেখা যায় ইউসুফকে। এরপরেই ক্রীড়াজগত থেকে শুভেচ্ছাবার্তা আসতে থাকে। ফোন করে শুভেচ্ছা জানান স্বয়ং সচিন। উচ্ছ্বসিত ইউসুফ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *