Special News Special Reports

পালানোর সময় জালে মগরাহাট-খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা 

0
(0)

খবর লাইভ  :  গাড়ি করে পালানোর সময় মগরাহাট-খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। কলকাতা পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল অভিযুক্তকে খুঁজতে খুঁজতে টালিগঞ্জ আসে। অভিযুক্ত জানে আলম চিট ফান্ডের ব্যবসা-সহ নানা ব্যবসা করতেন। এছাড়া ইমারতি ব্যবসা রয়েছে তাঁর। এলাকায় বিশেষ প্রভাব প্রতিপত্তি এই জানে আলম।

আরও পড়ুন- বহিরাগত ইস্যুতে এবার পাল্টা আক্রমণে শত্রুঘ্ন

শনিবার সাকালে নিজের সার কারখানায় ডেকে নয়ে গিয়ে বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল নামে ২ যুবককে গুলি করে ও কুপিয়ে খুন করে জানে আলম। এর পর এলাকা ছাড়ে সে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় মগরাহাটের মাগুরপুকুরে। অভিযুত্ত জানে আলমের খোঁজ শুরু করে পুলিশ। ওদিকে তার পরিবারের সদস্যদের থানায় এনে জেরা শুরু হয়। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে টালিগঞ্জে গাড়ি করে পালানোর সময় জানে আলমকে গ্রেফতার করে পুলিশ।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কী করে ১ জন ব্যক্তি ২ জনকে খুন করলেন তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। খুনের আসল কী তা জানতেও চলছে জেরা। এছাড়া যে আগ্নেয়াস্ত্র দিয়ে ২ যুবককে খুন করা হয়েছিল তার সন্ধান শুরু করেছে পুলিশ। ওই আগ্নেয়াস্ত্র জানে আলম কোথা থেকে পেয়েছিল তাও জানার চেষ্টা চলছে।
ওদিকে ঘটনার পরদিনও থমথমে গোটা এলাকা। উত্তেজনা প্রশমণে টহল দিচ্ছে RAF

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *