খবর লাইভ : এবার দল ছেড়ে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন। তাঁর দলত্যাগের ফলে ঝাড়গ্রামের মতো ‘শক্ত ঘাঁটিতেও’ পদ্মশিবিরে সঙ্কট দেখা দিয়েছে বলে মত অনেকের। য
স্থানীয় নেতৃত্ব বলছেন, ঝাড়গ্রামে এ বার টিকিট পেতেন না কুনার। ওই কেন্দ্রে অন্য প্রার্থীর খোঁজ চলছিলই। উঠে আসছিল একাধিক নাম। তবে এখনও ঝাড়গ্রামের প্রার্থী হিসাবে কারও নাম চূড়ান্ত করা যায়নি।
আরও পড়ুনঃ মুকুটমণির পর কুনার! লোকসভা ভোটের মুখে দলের অস্বস্তি বাড়ালেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ
রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে।




