Special News Special Reports State

সন্দেশখালি নিয়ে তৃণমূলের ‘নতুন খেলা’ শুরু হয়েছে, মোদির নিশানায় রাজ্যের শাসক দল

0
(0)

খবর লাইভ : সন্দেশখালির ‘স্টিং ভিডিয়ো’র প্রসঙ্গ মোদি সরাসরি তোলেননি। তবে সন্দেশখালিতে তৃণমূলের ‘নতুন খেলা’র কথা বলেছেন তিনি। সন্দেশখালির কোন খেলার কথা মোদি বোঝাতে চেয়েছেন, তা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে কী চলছে, সারা দেশ তা দেখতে পাচ্ছে। সেখানকার অত্যাচারী নেতাদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন আবার ওখানে নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির মা-বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ, ওখানে অত্যাচারীর নাম শাহজাহান শেখ। ওঁকে ক্লিনচিট দিতে চায় তৃণমূল।

ভিডিয়োতেও দেখা গিয়েছে সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। তাতেও একাধিক বার শোনা গিয়েছে শুভেন্দুর নাম। প্রথম ভিডিয়োটিতে গঙ্গাধরকে স্বীকার করে নিতে শোনা গিয়েছিল যে, সন্দেশখালির আন্দোলন ‘সাজানো’। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ওই ভিডিয়ো নিয়ে সিবিআইয়ের কাছে বয়ানও দিয়েছেন গঙ্গাধর। মামলা করা হয়েছে হাই কোর্টেও।

আরও পড়ুনঃ কংগ্রেস এবং তৃণমূল কত আসন পাবে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদি

সন্দেশখালির এই ভিডিয়ো নিয়ে মোদীর মুখে কোনও কথা শোনা যায়নি। তবে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপি দাবি করে আসছে, তৃণমূল এলাকার মহিলাদের ভয় দেখাচ্ছে এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। শনিবার বিজেপির অমিত মালবীয় দাবি করেছেন, সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এক মহিলা কলকাতায় আসার পর তাঁকে মোমিনপুর বাজার এলাকা থেকে অপহরণ করেছেন তৃণমূলের প্রধান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *