খবর লাইভ : বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সন্দেশখালি যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ পরে অবশ্য সুকান্তকে যেতে দেয়। সেই ঘটনার পর শুক্রবার লকেটদের সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ।লকেটের অভিযোগ, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যেতে দিচ্ছে না পুলিশ।
আরও পড়ুনঃ গোড়ালির চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না মহম্মদ শামি!
দ্বীপ এলাকা থেকে অনেকটা দূরে ভোজেরঘাট এলাকাতেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন বিজেপি সাংসদ। লকেটরা যে সময় বাধা পেলেন, ঘটনাচক্রে সেই সময়ে সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। কমিশনের ছয় সদস্য বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন।




