খবর লাইভ : আচমকা অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন। জানালেন, মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবেই জানালেন। তাঁর কথায়, ”রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক।”
আরও পড়ুনঃ আসানসোল থেকে লড়বেন না পবন সিং, অস্বস্তিতে বিজেপি
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ বক্তব্য, ”ক্ষমতাসীন দলে নানা মুুখপাত্রই আমাকে নানা সময়ে চ্যালেঞ্জ জানিয়েছেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’’বাংলায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে মাইলফলক কিছু রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কারণেই বাংলায় সাধারণ মানুষের কাছে তাঁর বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
কিন্তু একই ভাবে বাংলায় শাসক দলের থেকেও তীব্র সমালোচনাও শুনতে হয়েছে। কুণাল ঘোষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্দেশে বলেছেন, উনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নেমে পড়ুন। বিচারপতির পদে থেকে রাজনীতি যেন না করেন।এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের শাসক দল আমাকে যে চ্যালেঞ্জ করেছে তা গ্রহণ করছি। শুধু কালকের দিনটা। তার পর মঙ্গলবার থেকে রাজনীতিতে নেমে পড়ব।




