খবর লাইভ : বিপাকে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় ৫ বার কেন্দ্রীয় এজেন্সির সমন এড়ানোর পর এবার কড়া নির্দেশ দিল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা। ইডির তরফে গত ২ ফেব্রুয়ারি পঞ্চমবার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু অন্যান্যবারের মতো সেদিন সকালেও আপ প্রধান জানিয়ে দেন, […]
Day: February 7, 2024
টানা দেড় ঘণ্টা, রাজ্যসভায় দীর্ঘ ‘মন কি বাত’ মোদির
খবর লাইভ : দেড় ঘণ্টার দীর্ঘ ভাষণ। ভাষণ না বলে ‘মন কি বাত’ও বলা যায়। শুধু রেডিওর পরিবর্তে স্থান রাজ্যসভা। চেনা ছকে এবারও দীর্ঘ ভাষণের অর্ধেক ব্যয় করলেন কংগ্রেসের ৭০ বছরের শাসনকে তুলোধনা, এরপর বাকি অর্ধেক আত্মপ্রচার ও ক্ষমতায় আসার পর আগামী ৫ বছরের ইস্তেহার নিয়ে। বুধবার রাজ্যসভায় নরেন্দ্র মোদির ভাষণ ঠিক এটাই। একটি শব্দও […]
দ্বিতীয়বার তলব এড়ালেন শাহজাহান, কড়া পদক্ষেপের ভাবনা ইডির?
খবর লাইভ : দ্বিতীয়বারও ইডির দফতরে এলেন না সন্দেশখালির শাহজাহান শেখ। প্রথমবার তল্লাশি চালিয়ে বেরনোর সময় শাহজাহানের বাড়ির দরজা সিল করে সমন নোটিশ ঝুলিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তাও আসেননি তিনি। তবে দ্বিতীয়বার শাহজাহান শেখ যাতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই তাঁর ইমেল আইডিতে পাঠানো হয়েছিল সমন। কারণ যে প্রান্তেই তিনি থাকুন এই মেল […]
লোহিতসাগরে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালাল হুথিরা
খবর লাইভ : মাঝসমুদ্রে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালাল হুথিরা। হামলার দায় স্বীকার করল ইয়েমেনে সক্রিয় ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার হুথিরা ঘোষণা করেছে, লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালিয়েছে তারা। ওই দু’টি জাহাজের মধ্যে আমেরিকার জাহাজটি ভারতে আসছিল বলে জানা গিয়েছে।হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স হ্যান্ডেলে লিখেছেন,মঙ্গলবার […]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে কিউয়িরা
খবর লাইভ : একলাফে শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পাওয়ার পরই পয়েন্ট টেবিলে একনম্বর জায়গা দখল করে নিয়েছে কিউয়িরা।ব্যাট ও বলে দুরন্ত পারফরম্যান্স করেন কিউয়ি তারকা রাচীন রবীন্দ্র। তিনি ম্যাচের সেরা হন। এই জয়ের ফলেই নিউজিল্যান্ড তালিকায় এক নম্বরে উঠে এসেছে। অস্ট্রেলিয়া […]
২৬/১১ মুম্বই হামলার স্মৃতি উস্কে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ভিনদেশি নৌকা থেকে আটক তিন
খবর লাইভ : ২৬/১১ মুম্বই হামলার সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়িয়ে নিয়ে বেড়ায় বাণিজ্যনগরীকে। ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগরের পথ দিয়েই পাকিস্তান থেকে মুম্বইয়ে পৌঁছেছিল আজমল কাসব ও তাঁর সঙ্গীরা। পরের কয়েকটা ঘণ্টা গোটা মুম্বই তছনছ করেছিল তারা। গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে তাজ হোটেল থেকে শুরু করে শহরের হাসপাতাল, রেস্তোরাঁ, রেলস্টেশন, ধর্মীয় স্থান কিছুই […]
লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর
খবর লাইভ : ফের সামনে এল দিল্লির নৃশংস রুপ! এবার রাজধানীর বুকে লাগাতার ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণের পাশাপাশি চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে […]
ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ‘জিআই’ তকমা বাংলা পাওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ উইপোয় যাচ্ছে
খবর লাইভ : ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ‘জিআই’ তকমার জন্য জেনিভায় ওয়র্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (উইপো)-এর কাছে আবেদন করে সম্প্রতি তা পেয়েছে ভারত। ঢাকার দাবি, ভারত তথা বাংলা নয়, টাঙ্গাইল শাড়ি তাদের পণ্য। কারণ, টাঙ্গাইলের ভৌগোলিক অবস্থান বাংলাদেশে। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বাংলাদেশও। টাঙ্গাইলের শাড়ির জিআই বাংলাদেশের বলে দাবি শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও […]
ফের সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা! সরস্বতী পুজোর আগে আপডেট হাওয়া অফিসের
খবর লাইভ : পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই বিদায়ের পথে শীত। ইতিমধ্যে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। এমন আবহে আলিপুর হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে। তবে শীত আর জাঁকিয়ে বসবে না শহরে। তবে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী […]
আরও এক মহানক্ষত্রকে হারাল বিশ্ব ফুটবল,প্রয়াত রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল
খবর লাইভ : আরও এক মহানক্ষত্রকে হারাল বিশ্ব ফুটবল। ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল গঞ্জালেস। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মিগুয়েলের প্রয়াণের কথা জানানো হয়েছে। স্নায়ুরোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। রিয়াল সমর্থকদের কাছে ‘বিড়াল’ হিসাবে পরিচিত ছিলেন। অ্যাথলেট হিসেবে সুনামও কুড়িয়েছিলেন। স্পেনের কার্দেনাল সিজেনারোস স্কুলে হ্যান্ডবল ও […]










