খবর লাইভ : এক দিনের বিশ্বকাপের পর থেকে চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মহম্মদ শামিকে। এ বার জানা গিয়েছে, আইপিএলেও খেলতে পারবেন না তিনি।
আরও পড়ুনঃ গোড়ালির চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না মহম্মদ শামি!
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার সংবাদমাধ্যমে বলেন, “জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানে গিয়ে গোড়ালিতে একটি বিশেষ ইঞ্জেকশন নিয়েছিল শামি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তিন সপ্তাহ পর থেকে ও দৌড়তে পারবে। কিন্তু সেই ইঞ্জেকশন ঠিক মতো কাজ করেনি। ফলে অস্ত্রোপচার ছাড়া আর কোনও বিকল্প নেই। খুব তাড়াতাড়ি লন্ডনে যাবে শামি। তাই এ বারের আইপিএলে খেলার কোনও প্রশ্নই নেই ওর।
ওই আধিকারিক আরও বলেন, “চোট পাওয়ার পরে শামির তখনই অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত ছিল। কারণ, ইঞ্জেকশন বা বিশ্রাম দীর্ঘমেয়াদি ফল দিতে পারে না। শামি ভারতীয় দলের সম্পদ। তাই ওকে নিয়ে বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইছে না। শামিকে অস্ত্রোপচার করাতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে।”




