খবর লাইভ : কৃষক আন্দোলনকে সামনে রেখে দিল্লিতে লাগু করা হল একমাসব্যাপী ১৪৪ ধারা । ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের কৃষকদের “দিল্লি চলো” অভিযান ঘিরে আঁটোসাটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে । ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সহ কৃষি সংক্রান্ত একাধিক দাবি নিয়ে কৃষকরা আবারও রাজধানী দিল্লি ঘেরাওয়ের প্রস্তুতি নিয়েছেন। কৃষকরা ঘোষণা […]
Day: February 12, 2024
প্রায় এক বছর পর জামিন মঞ্জুর আপ নেতা মণীশ সিসোদিয়ার
খবর লাইভ : তিনদিনের অন্তর্বর্তী জামিনে মঙ্গলবারই জেল থেকে মুক্তি পাচ্ছেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ভাইঝির বিয়ে উপলক্ষ্যে তাঁর জামিন মঞ্জুর করল দিল্লি আদালত। সোমবার এই রায় দেন বিচারক এম কে নাগপাল। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি মামলায় প্রথম তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে ৯ মার্চ […]
আমার ক্ষমতা মতো যা করার করব, সন্দেশখালিকে আশ্বস্ত করলেন রাজ্যপাল
খবর লাইভ : সন্দেশখালির পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে কেরল সফর কাটছাঁট সোমবার উত্তপ্ত সন্দেশখালিতে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার রাজ্যপালকে সামনে পেয়ে উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সেখানকার মহিলার। রাজ্যপালের পা জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা গেল সেখানকার মহিলাদের। জানালেন, “ওরা গ্রেফতার না হলে আমরা বাঁচতে পারব না। ফিরে এসে আরও ভয়াবহ […]
শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ আদালতে
খবর লাইভ : যাকে নিয়ে এত কাণ্ড সেই শেখ শাহজাহান স্বস্তি পেলেন না, মিলল না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। দু দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব, আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। ‘ভয় পাচ্ছেন কেন? এ তো, ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি’, মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া […]
ওয়াক আউট বিরোধীদের, বিহারে আস্থাভোটে জয়ী নীতীশ
খবর লাইভ: সকাল থেকে গোটা দেশের নজর ছিল বিহারের দিকে। সেখানে প্রত্যাশামতোই বিধানসভায় আস্থাভোটে জয় পেলেন নীতীশ কুমার। এনডিএ সরকারের পক্ষে ভোট পড়ল ১২৯ টি। তবে ভোটাভুটি হওয়ার আগেই বিরোধী আরজেডি শিবিরের বিধায়করা বিধানসভা ত্যাগ করেন। ফলে ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ টি ভোট। সেখানে এনডিএ জোট ১২৯ টি ভোট […]
কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি যোগের সম্ভাবনা
খবর লাইভ : মারাঠা ভূমে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এবার হাত শিবিরের শক্তিক্ষয়। মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন প্রাক্তম মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিয়েছেন স্পিকার রাহুল নরওয়েকারের কাছে। এই ঘটনায় মারাঠাভূমে নতুন করে রাজনৈতিক শোরগোল […]
সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা, শুভেন্দু-সহ ৬ বিধায়ক সাসপেন্ড
খবর লাইভ : সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা। সোমবার শুরু থেকেই হই হট্টগোলে উত্তপ্ত ছিল সভার অধিবেশন। এদিন বিজেপি বিধায়করা সন্দেশখালি স্লোগান লেখা সাদা গেঞ্জি পরে সভায় আসেন। প্রথমে স্বরাষ্ট্র সফরের প্রশ্নোত্তর পর্ব কেন হচ্ছে না সেই নিয়ে তালিকা বহির্ভূত প্রশ্ন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন শুনলেও তা লিপিবদ্ধ রাখতে বারণ করেন স্পিকার।এরপরেই স্পিকার শুভেন্দু […]
সাংবাদিক সৌম্যা খুনের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে জামিন দিল দিল্লির আদালত
খবর লাইভ : দীর্ঘ ১৩ বছর পর সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের চার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির সাকেত আদালত। সোমবার হাই কোর্ট সেই খুনিদের জামিন মঞ্জুর করল। সাংবাদিককে খুনের সাজা হিসাবে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল গত নভেম্বরে। এরপরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা উচ্চ আদালতে আবেদন করেন। সেখানেই সোমবার তাঁদের জামিনে মুক্তি দেওয়া […]
কৃষকদের দিল্লি অভিযানের ডাক,সতর্ক প্রশাসন দুই স্টেডিয়ামে তৈরি করল অস্থায়ী জেল
খবর লাইভ : ফের কৃষক আন্দোলনের ডাক। মঙ্গলবার দিল্লি যাবেন পাঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। আর এই ঘোষণা শোনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তড়িঘড়ি দু’টি বড় স্টেডিয়ামে অস্থায়ী জেল তৈরি করল হরিয়ানা সরকার।জানা গিয়েছে, সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়াম দু’টিকে অস্থায়ী জেল করা হয়েছে। কৃষকেরা […]
শীতের পথে বাধা বৃষ্টি! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের
খবর লাইভ : তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও ভালোই ঠান্ডা টের পাচ্ছেন বঙ্গবাসী। আর এমন আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিভিন্ন জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির হতে পারে উত্তরের একাধিক জেলাতেও। আরও পড়ুনঃ পাল্টা সরকার […]









