খবর লাইভ : রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা দিতে পারেন বলেই তৃণমূল সূত্রে খবর। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়।অন্য তিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আগে নাগরিক সংশোধনী আইন (সিএএ) চালুর কথা বলেছেন, যা মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি। আর রবিবার তৃণমূলনেত্রীর মমতাবালাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে অনেকেরই মতুয়া ভোট ঘরে ফেরানোর ইঙ্গিত দেখছেন।
আরও পড়ুনঃ ঝুলে রইল ভাগ্য! ফের নির্বাচন ঘোষণা করতেই অগ্নিগর্ভ পাকিস্তান, সরকার গঠনের দাবি ইমরানের
পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।



