Special News Special Reports State

বেআইনি কাজ বন্ধ করতে কড়া অভিষেক

0
(0)

খবর লাইভ : হুগলির জাঙ্গিপাড়া এলাকায় বেআইনি কাজ নিয়ে এবার খোঁজ নেওয়া শুরু করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাঙ্গিপাড়ার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়া ও চোলাই মদের কারবার সক্রিয়। যা নিয়ে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। বারে বারে তাঁরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এইসব বেআইনি কাজ বন্ধ করতে চিঠি দিয়েছেন এলাকার লোকজন। চিঠি পেয়ে এবার বেআইনি কাজ বন্ধ করতে তৎপর অভিষেক।

সূত্রের খবর, শুধুমাত্র পুলিশের উপর ভরসা না করে তাঁর নিজস্ব টিমের মাধ্যমেও জাঙ্গিপাড়ায় বেআইনি কাজের বিষয়ে খোঁজখবর নেয়া শুরু করেছেন। তবে বেশ কিছু প্রমাণসহ তথ্য অভিষেকের কাছে পৌঁছেছে, যাতে বেআইনি কাজের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। শুধু তাই নয়, বেআইনি কাজে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার যে জড়িয়ে পড়েছেন সেই তথ্যও তাঁর কাছে পৌঁছেছে। ওই সিভিক ভলেন্টিয়ারদের আয়ের উৎস ও সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়ার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশাসনকে জাঙ্গিপাড়ার বিষয়ে কড়া পদক্ষেপের কথাও বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এমনটাই সূত্রের দাবি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *