খবর লাইভ : করোনায় আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। সম্প্রতি, বিদেশ থেকে শান্তিনিকেতনের বাড়িতে ফিরেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই নোবেলজয়ীর শারীরিক পরিস্থিতি খারাপ ছিল। করোনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই চাকরি কল্যাণী এইমসে, বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের তলব সিআইডির
চিকিৎকের পরামর্শমতো বাড়িতেই রয়েছেন তিনি। এদিকে কলকাতায় শনি ও রবিবার তাঁর দুটি অনুষ্ঠান ছিল। সেইসবও আপাতত বাতিল করা হয়েছে।




