Special News Special Reports State

বিলাবলের ভারত সফর নিয়ে কটাক্ষ ইমরানের

0
(0)

খবর লাইভ : অর্থনৈতিক সঙ্কট মেরুদন্ড ভেঙে দিয়েছে পাকিস্তানের। এই অবস্থায় সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন ইমরান খান।দেশের অর্থ অপচয় করে বিদেশে ঘুরে বেড়ানোর অভিযোগে পাকিস্তানের শাসক জোটকে বিঁধেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।শনিবার লাহোরে ইমরানের দল পিটিআইয়ের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে গাড়িতে চেপেই শামিল হন ইমরান। ওই মিছিল থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, সংবিধান এবং দেশের প্রধান বিচারপতির পাশে দাঁড়ানোর কথা বলা হয়।
মিছিল শেষ হওয়ার পর পাক সরকারের বিরুদ্ধে তোপ দেগে ইমরান বলেন, গোটা বিশ্বের কাছে পাকিস্তান অপদস্থ হচ্ছে।তারপরই বিলাবলের উদ্দেশে ইমরানের প্রশ্ন, বিলাবল, আপনি কি দেশের টাকায় বিদেশ যাওয়ার আগে এক বারও জানতে চাননি যে, এতে পাকিস্তানের লাভ হবে না ক্ষতি হবে? রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে এখন লন্ডন‌ে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সম্প্রতি এসসিও গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসেছিসেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। সেই বৈঠকে পাকিস্তানের নাম না করেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পড়শি রাষ্ট্রকে আক্রমণ শানায় ভারত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *