International Special News Special Reports

বাংলাদেশে মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে, জানাল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা।বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, মোট ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে শেষ পর্যন্ত সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গির আলম জানিয়েছেন,সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

জাল ভোট বা জাল ভোট দিতে সাহায্য করার জন্য ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং অফিসার আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে।

আরও পড়ুনঃ এশিয়ান গেমসে রেকর্ড পদক, তবুও হতাশ মেরি কম, কেন?

নিরাবাচন কমিশনের সচিব বলেছেন, দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে।শেষ মুহুর্তে দুজন নির্বাচনী আধিকারিক মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। মনিটরিং সেল সেগুলি পর্যবেক্ষণে রেখেছে।প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ মূহুর্তে একজনের প্রার্থী পদ বাতিল করা হয়েছে।এবারের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালট সিল করা হয়েছে। সেগুলিকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা স্বাক্ষর নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *